সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সুজানগর পৌরসভার উপকারভোগীদের লাইফ ভেরিফিকেশন ও সচেতনতা মূলক সভা

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
সুজানগর পৌরসভার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন উপকারভোগীদের নিয়ে লাইফ ভেরিফিকেশন ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌর এলাকার উপকারভোগি বয়স্ক নারী-পুরুষ, বিধবা, প্রতিবন্ধী সহ ভাতাপ্রাপ্ত হাজারো সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।শনিবার সকালে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের নিয়ে লাইফ ভেরিফিকেশন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশষে অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন।স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান।এ সময় আরো বক্তব্য দেন,এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, আ’লীগ নেতা রাজা হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ।
পৌর এলাকার বর্তমান সরকারের বিভিন্ন উপকারভোগিদের যাচাই-বাছাই সহ সঠিক নিয়মে ভাতাপ্রাপ্তি নিশ্চিত করণের লক্ষে আবেদনকারীদের সচেতনতাবৃদ্ধির লক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর কোনো সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ অসহায় মানুষদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করছেন বর্তমান সরকার। শেখ হাসিনা সরকার প্রধান হওয়াতে এই দেশের অসহায় সাধারন মানুষগুলো একদিকে যেমন সামাজিক মর্যাদা পাচ্ছে অন্যদিকে অসহায় মানুষ গুলো দুবেলা দুমুঠো খাবার খেতে পারছেন। আবার সরকার গঠন করতে পারলে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করবেন শেখ হাসিনা। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে শেখ হাসিনার ও বঙ্গবন্ধুর নৌকার পক্ষে থাকার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com