বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষিকা নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল- ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সাফিনাজ রোকসানা (৪৫) নামে এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিনাজ রোকসানা রামজীবন ইউনিয়নের বাজারপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। তিনি ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন সাফিনাজ রোকসানা। এদিন সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই স্কুল শিক্ষিকা সাফিনাজ বেগমের মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, ‘স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সাফিনাজ রোকসানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com