বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক রাস্তা নির্মাণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারী রেকর্ডকৃত রাস্তা দখলে নিয়ে প্রাচীর নির্মাণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার সাধারণ মানুষ ও মুসুল্লীরা।মঙ্গলবার (২৪ অক্টোবর) এলাকাবাসী ও মুসুল্লীরা ঈদগাহ মাঠে জরো হয়ে ঈদগাহ মাঠের পবিত্রতা নষ্ট করে এর মধ্য দিয়ে পাকা সড়ক নির্মাণের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঈদগাহ মাঠের সভাপতি শাহ মোঃ জরজিস আলী, সেক্রেটারী শাহ মোঃ রেজাউল কবির, বীরমুক্তিযোদ্ধা খাদেম হোসেন, এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ মতিন মিয়া, আতোয়ার রহমান, মধু মিয়া প্রমুখ। বক্তারা স্থানীয় চেয়ারম্যানের এমন হটোকারীতা, স্বেচ্ছাচারিতা ও বলপ্রয়োগের ন্যায় আচরনের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানান। তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন। এছাড়া চেয়ারম্যান কর্তৃক সরকারী ১টি বড় গাব গাছ অনুমতি ছাড়াই কর্তনের বিচার দাবী করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের মুখোমুখি হলে তিনি জানান, আমি যে অবস্থায় রাস্তা পেয়েছি সে অবস্থায় আছি। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে কেউ যদি আইনের ব্যাত্যয় ঘটায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com