বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ঘরসহ জমি পেলেন ২১১ জন গৃহহীন

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষের ঘরসহ জমি পেলেন ২১১ জন গৃহহীন। উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে গৃহ ও জমির দলিল হন্তান্তর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ২১১ জন গৃহহীন পরিবারের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম জমির দলিলসহ ঘর হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফীন খান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, উম্মে ছালমা, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম প্রমূখ।জানা গেছে, উপজেলায় মোট ঘরের পরিমান ২ হাজার ২৬টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৭২টি, ২য় পর্যায়ে ২০০টি, ৩য় পর্যায়ে ৭০০টি, ৪র্থ পর্যায়ের প্রথম ধাপে ২৮৯টি এবং ৪র্থ পর্য়ায়ের ২য় ধাপে ২১১টিসহ মোট ১ হাজার ৯৫১টি ঘর হস্তান্তর করা হয়েছে। বাকী রয়েছে ৭৫টি ঘর।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com