শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

সুন্দরগঞ্জে তিস্তায় পানি বৃদ্ধি নিচু এলাকা প্লাবিত

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,গাইবান্ধা:
টানা বর্ষন এবং উজান থেকে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ায় অনেক পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে। অব্যাহত টানা বর্ষনে চরের পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। গত এক সপ্তাহ ধরে টানা বর্ষনে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর , চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি ব্যাপক হারে বেড়ে গেছে। বেসরকারি পানি মাপক যন্ত্রের পরিসংখ্যান মোতাবেক পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে চরাঞ্চলের নিচু এলাকায় বসবাসকারি পরিবারগুলে পানিবন্ধি হয়ে পড়েছে। কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অনেক পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। অনেকে উচু স্থানে টিনের চালাতুলে গৃহপালিত পশুপাখি নিয়ে অবস্থান করছে। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। নৌকা ছাড়া চরাঞ্চলে চলাচল করা সম্ভব হচ্ছে না।কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের আকবর আলী জানান, চরের মানুষ কষ্ট করতে করতে কঠিন হয়ে গেছে সে কারণে ছোটখাট বন্যা তাদের নিকট কষ্ট মনে হয় না। তার ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, তারপরও তিনি আশ্রয় কেন্দ্রে যায়নি। আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক কষ্ট করে থাকতে হয়। সে কারনে বাড়িতে রয়েছি।হরিপুরের ডাঙ্গার চরের করিম মিয়া জানান, গত শনিবার রাত হতে তিস্তার পানি অনেকটা বেড়ে গেছে। অনেক বাড়িতে পানি উঠছে, তবে যোগাযোগ ব্যবস্থা পানিতে তলিয়ে গেছে। সে কারণে নৌকা ছাড়া চলাচল করা সম্ভব হচ্ছে না।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া জানান, রোববার সকাল হতে পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। দূর্গম চরে বসবাসকারি পরিবারগুলে পানিবন্ধি হয়ে পড়েছে। পানিবন্ধি পরিবারের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত সঠিক হিসাব বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাঁচ শতাধিক পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানদের মাধ্যমে পানিবন্ধি পরিবারের তালিকা করা হচ্ছে। বরাদ্দ মজুত রয়েছে, চাহিদা মোতাবেক বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com