বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামী আমিনুল ইসলাম লিটন (২৬) এর গোপনাঙ্গ কেটে দিয়েছে তার প্রথম স্ত্রী রোববার ১৫ অক্টোবর দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্ৰামে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত আমিনুল ইসলাম লিটন ওই গ্ৰামের মজির উদ্দিন প্রামাণিকের পুত্র।
স্বজনরা জানায়, সাত বছর আগে বিয়ে করেন আমিনুল ইসলাম লিটন। তাদের সংসারে এক পুত্র ও এক মেয়ে আছে। এ অবস্থায় প্রায় ২/৩ থেকে একই ইউনিয়নের এক তরুণীর সঙ্গে পরকীয়া করেন লিটন। গত শনিবার রাতে ওই তরুণীকে বিয়ে করে বাড়ীতে নিয়ে আসেন।এরই জেরে প্রথম স্ত্রী স্বামী লিটনের গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত লিটনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে প্রথম স্ত্রী পলাতক রয়েছে।সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রেজোয়ান আহমেদ বলেন, স্বজনরা রোগীকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এমন আজমিরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com