বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

সুন্দরগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,সুুন্দরগঞ্জ:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি’র আয়োজন দলীয় কার্যালয় পৌরসভার মহিলাবাজার হতে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্মরণকালের নেতাকর্মীর উপস্থিতির মধ্যে দিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এর আগে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও কেক কাটেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি ও ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। উপজেলা বিনপি’র সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম সাহান, যুগ্ম আহবায়ক এম এ গফ্ফার মোল্লা, শাহজাহান কিবরিয়া নয়ন, আবু তাহের, মুসা কারিমুল্লাহ, যুবদল সদস্য সচিব আলম জাহান মিন্টু, পৌর যুবদল নেতা আলোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা গোলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com