শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সুন্দরগঞ্জে বোরো চারা রোপনে দিনমজুর সংকট

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধাধ:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বোরো চারা রোপনে দিনমজুর সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে চলতি মৌসুমে পুরাদমে চারা রোপনের কাজ শুরু হয়েছে। কিন্তু দিনমজুর না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে কৃষকরা। নিম্নবিত্ত শ্রেণির কৃষকরা পরিবার পরিজন নিয়ে চাষাবাদের কাজ করলেও উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির কৃষকরা দিনমজুর ছাড়া কাজ করতে পারছে না। সে কারণে অনেকের চারার রোপনে বিলম্ব হচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২৬ হাজার ৮০০ হেক্টর। ইতিমধ্যে বেশির ভাগ জমিতে চারা রোপন সম্পন্ন হয়েছে।
উপজেলার দহবন্দ ইউনিয়নের কৃষক বাবু মিয়া জানান, দিন মজুর সংকটের কারণে তিনি এখন পর্যন্ত ৩বিঘা জমিতে চারা রোপন করতে পারেনি। বোর চাষাবাদে হালচাষ, সার, ডিজেল, বিদ্যুৎ ও দিনমজুরের দাম হু হু করে বেড়ে যাওয়ায় চাষাবাদ করা মুশকিল হয়ে পড়েছে। তিনি বলেন ৫০০ হতে ৬০০ টাকায়ও দিন মজুর পাওয়া যাচ্ছে না। দিনমজুররা এখন চুক্তিভিত্তিক কাজ করছে। তাতে করে এক বিঘা জমিতে চারা রোপনের জন্য দিতে হচ্ছে ৪ হতে ৫ হাজার টাকা। এতে করে দেখা গেছে, একবিঘা জমিতে চারা রোপন থেকে শুরু করে কাটামাড়াই পর্যন্ত খরচ ১১ হতে ১২ হাজার টাকা। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া ধানের ফলন ভাল হলে ধান হবে ১৮ হতে ২০ মন। যার বাজার দর ২১ হতে ২২ হাজার টাকা।দক্ষিণ ধুমাইটারী গ্রামের দিনমজুর আলামিন ইসলাম জানান, প্রচন্ড ঠান্ডা তার উপর প্রতিটি জিনিসের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। দিন হাজিরা ভিত্তিক কাজ করে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়েছে। তাছাড়া এখন অনেকে কৃষি কাজ করতে চায় না। সে কারণে দিন হাজিরা বেশি নিতে হচ্ছে। উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, চলতি বোরো মৌসুমে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে আশা করা যাচ্ছে। যান্ত্রিক পদ্ধতি চাষাবাদ শুরু করা হলেও প্রশিক্ষণের অভাবে তা সম্ভব হচ্ছে না। কৃষি কাজ ছেড়ে এখন অনেকে অন্য পেশায় জড়িয়ে গেছে। সে কারণে দিনমজুরের একটু চাহিদা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com