বুধবার, ০৩ Jun ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডলঃ, গাইবান্ধা :
গোবিন্দগঞ্জ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোববার রাত ১১টার দিকে মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে রশি টেনে গতিরোধ করে জাহিদুল ইসলাম (৩৮) নাম এক যুবলীগ নেতাকে আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং তিনি পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল ও কবির মিয়া মোটরসাইকেলে বামনডাঙ্গা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছিলে একদল দুর্বৃত্ত রশি টেনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় হামলকারীরা ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয় এবং তার সাথে থাকা কবিরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে জাহিদুলের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দ্রæত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার জানান, ইতিমধ্যে সন্দেহজনক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com