বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে সাজিদ মিয়া (২০) ও জুয়েল রানা (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের হান্নানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি রংপুর জেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাজিদ ও জুয়েল বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে হান্নানের মোড় এলাকায় রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com