শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

সুস্থ‌্য ও কর্মক্ষম যুবসমাজই জাতিকে এগিয়ে নিতে পারে -ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসার ও সাংস্কৃতির চর্চার কোন বিকল্প নেই। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। যুবসমাজ যতই মেধাবী হোক তাঁরা সুস্থ‌্য ও কর্মক্ষম না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না। (বুধবার) ‘মাদককে না বলি, আগামীর সাঁথিয়া গড়ি’ প্রতিপাদ‌্যে সাঁথিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত ‘সাঁথিয়া পৌর মেয়র টি-২০ কাপ-২০২৩’ এর চুড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেছিলেন। তাঁর কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল নৈপুন‌্য প্রদর্শন করছে। ক্রিকেটসহ সব ধরণের খেলায় আরও বড় সাফল‌্য অর্জন করতে হলে সারাদেশে সকল স্তরে এরকম টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজ মাদক থেকে দুরে থাকবে, ধুমপান থেকে দূরে থাকবে। প্রতিটি খেলাকে জনপ্রিয় করতে হবে এবং প্রতিটি প্রতিযোগিতায় সাথিয়া ভালো করবে বলে আমি বিশ্বাস করি। টুর্নামেন্টের ফাইনালে শিশুবাগান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ড স্টার ক্লাব চ‌্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম‌্যাচশেষে চ‌্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি, নগদ অর্থ এবং প্রতিটি খেলোয়াড়দের হাতে স্মারক পুরস্কার তুলে দেন মোঃ শামসুল হক টুকু। পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকন ও মোছাঃ সেলিমা সুলতানা শিলা, সহকারী কমিশনার (ভূমি), সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com