মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

সোমবার থেকেই দিল্লিতে খুলছে বার, রেস্তরাঁ খোলার সময় বাড়ল ২ ঘণ্টা, খুলছে পার্ক

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

দিল্লিতে কোভিড বিধিনিষেধে শিথিলতা ২৮ জুন সকাল ৫টা পর্যন্ত বাড়ানো হল। সোমবার থেকে বার খোলার অনুমতি দিয়েছে দিল্লি সরকার। এ ছাড়া রেস্তরাঁ খোলার সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। রেস্তরাঁ এবং বার খোলা যাবে যথাক্রমে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে মোট আসনের ৫০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন। এ ছ়াড়াও পার্ক, উদ্যান, গল্ফ ক্লাব খোলার অনুমতিও দিয়েছে কেজরীবাল সরকার।

দিল্লিতে আনলক পর্ব নিয়ে সম্প্রতি সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এপ্রিল ও মে মাসে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা হয়েছে দিল্লির। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য পরিষেবা কার্যত ভেঙে পড়ে। তবুও সরকারি উদাসীনতার ছবির কোনও পরিবর্তন হয়নি।

সম্প্রতি বেশ করেকজন চিকিৎসক ও বিজ্ঞানী বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম শক্তিশালী হলেও চলতি বছরের অক্টোবর মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে শনিবার এমনই আশঙ্কার কথা জানিয়েছেন এমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com