শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

স্বার্থের জন্য দলকে ভুলে গেলে পদ এবং অস্তিত্ব কিছুই থাকবেনা-পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পদ ও পদবী কারো জন্য স্থায়ী ঠিকানা নয়। ক্ষনস্থায়ী। স্থায়ী ঠিকানার নাম হচ্ছে আওয়ামীলীগ। স্বার্থের জন্য দলকে ভুলে গেলে পদ এবং অস্তিত্ব কিছুই থাকবেনা। আজ বাংলাদেশের যা কিছু অর্জন এবং সাফল্য সবকিছু এনে দিয়েছে বঙ্গবন্ধুর আওয়ামীলীগ। শেখ হাসিনা’র আওয়ামীলীগ। প্রতিমন্ত্রী আরও বেলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্ব মানেই সফলতা। জননেত্রী শেখ হাসিনার সততা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও নিশ্চিত হয়েছে। প্রতিমন্ত্রী আজ শনিবার বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধু সমৃদ্ধ দেশ গড়তে সোনার বাংলার ভিতও রচনা করেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর দেখানো পথে স্বল্পোন্নত বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে, দ্রুত এগিয়ে যাচ্ছে উন্নত দেশের লক্ষ্যে। তিনি ২০৪১ সালে উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ায় দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। পলক আরো বলেন, যোগ্য নেতৃত্ব সব সময় রাজপথের আন্দোলনে থাকে, সম্মেলনে অংশগ্রহন করে আর নির্বাচনের মাঠে জনমতের রায়ের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়। ইতিহাস, ঐহিত্য আর উন্নয়নের ধারক আওয়ামী লীগের সফল নেতা-কর্মী এভাবেই দলকে সংগঠিত করেন। সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মোঃ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু ও হান্নান আহমেদ হাসান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com