বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Reading Time: < 1 minute

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী, স্বৈরাচার সরকারের দোসর এবং হামলা-মামলা ও নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ সমন্বয়করাসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, যাদের হাতে হাজারো শহিদের রক্ত লেগে ছিল তাদেরকে অন্তবর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে ছাত্রসমাজ। গণহত্যা, হামলা ও আন্দোলনকে ভণ্ডুল করার জন্য যেসব শিক্ষক ছাত্রলীগকে ইন্ধন দিয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের মূল দাবি কোটার যৌক্তিক সংস্কার মেনে না নিয়ে ফ্যাসিবাদী সরকার সারাদেশে গণহত্যা চালিয়েছে। যে বৈষম্যের জন্য হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিলো আবারও একটি গোষ্ঠী ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই একই বৈষম্য করার চেষ্টা করছে। যারা জুলাই বিপ্লবকে অস্বীকার করেন এবং বৈষম্যকে ফিরিয়ে আনতে চান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ছাত্রসমাজ।
এসময় শিক্ষার্থীরা পোষ্য কোটার মাধ্যমে অযোগ্যদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রদান না দেওয়ার দাবিও জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com