শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

স্মার্ট নাগরিক হতে হলে দেশপ্রেমে শাণিত হতে – ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জনগণকে কাঙ্খিত সেবা দিতে হলে আমাদের প্রত‌্যেক ডাক্তার, নার্স ও কম্পাউন্ডারকে স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে। একই সাথে সেবা প্রত‌্যাশীদেরও স্মার্ট হতে হবে। স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে প্রথমে দেশপ্রেমে শাণিত হতে হবে। এই মার্চ মাসেই মহান জাতির মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়ে নিরস্ত্র জনতাকে সশস্ত্ররূপে সজ্জিত হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আজ (সোমবার) – বেড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে স্বাস্থ‌্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মাঝে ল‌্যাপটপ ও ট‌্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি বেড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স জামে মসজিদের নির্মাণ কাজ এর উদ্বোধন করেন। ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, ডিজিটাল বাংলাদেশ হিসেবে রুপান্তরের চূড়ান্ত ধাপে আরোহন করছে এবং স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে। অন‌্য যেকোন উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের তুলনায় বেড়া উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের অপরিহার্যতা, তাৎপর্য ও কার্যক্রমের বিস্তৃতি অনেক বেশি। প্রক্রিয়াধীন চরবুনিয়া ব্রীজ, উল্লাপাড়া রেল লাইন ও নতুন ভারেঙ্গাতে ইকোনমিক জোন হলে এই হাসপাতালে সেবাপ্রত‌্যাশীদের আগমন আরও অনেক বাড়বে। আমাদের হাসপাতালের যে উন্নয়ন ও অবয়ব থাকা দরকার এবং সেবার মান যে স্তরে পৌছানো দরকার সেখানে আমরা পৌছাতে পারছি না। উপজেলা স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা তুয জান্নাত এর সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, উপজেলা ভাইস চেয়ারম‌্যান মেসবাহ উল হক ও মোছাঃ শায়লা শারমিন ইতিসহ স্থানীয় গন্যমান‌্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব),সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com