বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

স্মার্ট বাংলাদেশ গড়তে সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে – ডেপুটি স্পীকার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, মার্চ মাস হচ্ছে বাংলাদেশের অর্জনের মাস। এই মাসে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে তুলতে হবে, জনসেবায় সরকারী প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হতে হবে। শুধু অবকাঠামো নির্মানই স্মার্টনেস না, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ গড়তে সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে। আজ (রবিবার) – বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি বেড়া উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের জন‌্য নব নির্মিত ভবনের উদ্বোধন করেন। ডেপুটি স্পীকার বলেন, জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। উন্নত দেশগুলোও যেখানে করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে তিনি বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছেন। পাবনা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লু, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। এছাড়া বেড়া সাব রেজিস্ট্রার ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), বেড়া উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান‌্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আজ সকালে সাঁথিয়ার গৌরিগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার উদ‌্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগনের ভাগ‌্য উন্নয়নে কাজ করে সারা পৃথিবীতে নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।ড. এম আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, বেড়া পৌর মেয়র এ‌্যাড. আসিফ শামস রঞ্জন ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় গন্যমান‌্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আজ বিকালে বেড়া উপজেলার নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ‌্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে মোঃ শামসুল হক টুকু প্রধান অতিথির বক্তৃতায় বলেন, একসময় তারা মসজিদ ও মাদ্রসায় জঙ্গী চাষ করত, এখন মাদ্রাসায় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়। জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে বর্তমান ছাত্র-ছাত্রীরা অসাম্প্রদায়িক দীক্ষায় দীক্ষিত হচ্ছে। প্রতিষ্ঠানটির সভাপতি মুহা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লুসহ স্থানীয় গন্যমান‌্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এর আগে নাকালিয়া বাতেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com