বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট মানুষ তৈরি করার কোন বিকল্প নেই-চেয়ারম্যান গোলাপ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দিয়েছে একটি স্বাধীন দেশ, আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা আমাদেরকে দিয়েছে একটি উন্নয়নশীল বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো জনগণকে মিথ্যা আশ্বাস দেন না, মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার ছিল ডিজিটেল বাংলাদেশ গড়ার, আজ তা বাস্তবায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন আগামীতে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, তাই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্মার্ট মানুষের কোন বিকল্প নেই।১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ উপরোক্ত কথাগুলো বলেন।সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ গ্ৰাম হবে শহর, এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব আলহাজ্ব আজমল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিজানুর রহমান, শহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, সাংবাদিক আঃ খালেক মন্ডল, ইমরান হোসেন, আবু ছিদ্দিক, কিবরিয়া, এমিলি হেমরন প্রমুখ। সমাবেশে শেষে একটি র‌্যালী বাগদা বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com