মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে -ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী প্রতিষ্ঠানগুলো সব কাজ স্মার্টভাবে করার পরিকল্পনা করছে।  শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার সবুজ ভূমি রক্তে রঞ্জিত হওয়ার চিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‌্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। জাতির পিতা যেভাবে বাঙালিকে তৈরির কথা ভাবতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন‌্য নিরলস পরিশ্রম করছেন পাবনায় সেরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। আজ (রবিবার) পাবনাস্থ ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষা খাত ও বিদ‌্যুতের উন্নয়ন হয়েছে। তারা (বিরোধী দল) যতদিন ক্ষমতায় ছিল শিক্ষা ও বিদ‌্যুত খাতকে তারা পিছনের দিকে নিয়ে গিয়েছে। সরকার এখন শিক্ষা খাতকে স্মার্ট করার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করার কথা ভাবছে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীগণ ডেপুটি স্পীকারকে ফুল দিয়ে বরণ করে নেন এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ইমাম গাজ্জালী ট্রাস্টের সভাপতি আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পিপি ও বার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু,  জেলা আওয়ামীলীগের সদস‌্য এ‌্যাড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও এ‌্যাড. আব্দুল হান্নান শেলী, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শামসুর রহমান খান মানিক, অধ‌্যক্ষ সুরাইয়া সুলতানা ও এডিসি (শিক্ষা) মাহফুজা খাতুন। এছাড়া অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব),সহকারী পরিচালক (গনসংযোগ), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com