বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

হত্যা মামলার মূলহোতা ৪৮ ঘন্টার মধ্যে র‌্যাবের হাতে আটক

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সেকান্দর আলী হত্যা মামলার অন্যতম মূলহোতা মোঃ রাকিব (১৯) এবং মোঃ জিবারুল (২৫) দেরকে মামলা রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ঢাকার সাভার এবং খিলখেত এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।ময়মনসিংহ র‌্যাব – ১৪ এর অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামের সেকান্দার আলী (৬০) ও মুজিবুর রহমান (৫৯) এ্ই দুইজনের মধ্যে পানের বরজের সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ২০ অক্টোবর শুক্রবার বিকালে জমির আইল মাপার সময় কথা কাটাকাটি হয়। পরে সেকান্দার আলী বাড়ী ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা মুজিবর তার দলবল নিয়ে সেকান্দার আলীকে রাস্তায় একা পেয়ে দা, বল্লম নিয়ে রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে মুজিবর সহ তার ছেলেরা সেকান্দার আলীকে এলোপাথারি আঘাত করতে থাকে। সেকান্দার আলীকে বুকে পিঠে দা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী সেকান্দার আলীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহে মেডিকেল হাসপাতালে ভর্তি করে। আহত সেকান্দার আলী হাসাপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর রবিবার দুপুরে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন কর্তৃক বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলার পরিপ্রেক্ষিতে অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক টিম মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা সাভার এলাকা হতে মো. জিবারুলকে এবং ঢাকার খিলক্ষেত থেকে মোঃ রাকিবকে গ্রেফতার করে।ধৃত আসামিদেরকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com