বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকার রোধে ‘পাখি বিষয়ক আলোচনা’

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী মৌলভীবাজার:

মৌলভীবাজারের জুড়ীতে ‘পাখি বিষয়ে আলোচনা’ শীর্ষক পাখি শিকার রোধে সচেতনতামূলক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, আইইউসিএন ও পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম এর যৌথ উদ্যোগে একটি সচেতনমূলক সভার আয়োজন করা হয়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর সভাপতিত্বে ও আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী মাহী ওয়াসীম এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ, আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী সামির সাহা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি কামরুল হাসান নোমান, সদস্য খোরশেদ আলম, সমাজসেবক হাবিবুর রহমান সহ পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সকল সদস্য প্রমুখ। এসময় বক্তারা বলেন, “একসময় হাকালুকি হাওরে শুধু পাখি আর পাখি ছিল। দিনে দিনে পাখির সংখ্যা কমে গেছে। পাখিগুলো অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে। এদের যদি মেরে ফেলা হয় তাহলে একসময় আমাদের দেশে পাখি আসা বন্ধ হয়ে যাবে। হাকালুকির সৌন্দর্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। বেশি বেশি পাখির সমাগম হলে হাকালুকিতে পর্যটকরা বেশী আসবে এতে এলাকার মানুষের  আর্তসামাজিক উন্নয়ন হবে। পাখি শিকার রোধে স্থানীয়ভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com