বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

হাটশ হরিপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের সংঘর্ষ, আহত ৪, থানায় মামলা দায়ের

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া:

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে চারজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পর পরই এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত দিরপ আলী মন্ডলের ছেলে সায়েম আলী (৫৬), আহমদ আলী মন্ডলের ছেলে জুয়েল (৩৫) ও অমিত হাসান (৩০)। এসময় নিজেদের পক্ষের লাঠির আঘাতে মোফাজ্জেল নামের একজন আহত হয়। এর মধ্যে সায়েম আলীর চোখে ৮টি সেলাই দেওয়া হয়েছে। তারা কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের দারগাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় সায়েম আলীর ছেলে সাকিব সিদ্দিক তিয়াস বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৪০, তারিখ- ১৯-১২-২০২২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১৮ ডিসেম্বর) আনুমানিক রাত ১১টা ৫০ মিনিটের সময় হাটশ হরিপুর ইউনিয়নের আলম দারগাপাড়ার মানিকের দোকানে টেলিভিশনে আর্জেন্টিনা-ফ্রান্স এর ফাইনাল খেলা শেষে আর্জেন্টিনা বিজয়ী হলে মামলার বাদীর ছোট ভাই এর উপর প্রতিপক্ষরা আচমকা হামলা চালায়। তাকে বাঁচাতে এসে আরো ৩ জন হামলার শিকার হয়। এর মধ্যে সায়েম আলীর চোখে ৮টি সেলাই দেওয়া হয়েছে। দায়িত্বরত চিকিৎসকরা আঘাতটি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে।
সায়েম আলী জানান, আঘাতপ্রাপ্ত চোখে দেখতে পারছি না। এই হামলাকারীদের বিচারের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com