বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

হাবিপ্রবি গ্রীন ভয়েসের শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুর:
“ভাষার মাসে, মেধার পাশে” স্লোগানে দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার স্কুল কর্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গ্রীন ভয়েস শাখার আয়োজনে কর্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা, শুদ্ধভাবে বাংলা পড়ার প্রতিযোগিতা , চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী হিসেবে বই, খাতা, কলম, স্নাপার ও রাবার দেয়া হয় এবং পাঁচজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ৪০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়টির শিক্ষকেরা বলেন, গ্রীন ভয়েস পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক যে কাজগুলো করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণের জন্য আমাদের স্কুলকে নির্বাচন করায় গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও যেকোন শিক্ষামূলক কাজে গ্রীন ভয়েসের জন্য আমাদের সাহায্য ও সহযোগিতায় অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি রোকনুজ্জামান হৃদয় জানান, গ্রীন ভয়েসের শিক্ষা বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে কর্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা সামগ্রী ও মেধাবৃত্তি প্রদান করা হয়। পড়াশোনা এবং ভালো কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই প্রচেষ্টা। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা পর্ষদ এর মারুফ হাসান,লামিয়া তাবাসসুম লাম ও মাহবুবা খানম মৌরি এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সাধারণ সম্পাদক আজমেরী কনা , সাংগঠনিক সম্পাদক সানজিদা সুমনা, আলামিন, অনিকা, নুসরাত, মোহনা,রেজাউল করিম শাওন,তিশা, রিতু,বৃষ্টি, অর্পন, তপন, মিম,পল্লব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com