বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে

Reading Time: < 1 minute

সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:

দিনাজপুরের হাকিমপুরের হিলি বাজারে কাঁচা মরিচের দাম একদিনের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা। ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ থাকায় এবং স্থানীয় বাজারে সংকটের কারণে দাম বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। হঠাৎ দাম বাড়ায় ক্রেতারা কাঁচামরিচ কিনতে এসে বিপাকে পড়েছেন।  হিলি বাজারের এক কাঁচামরিচ ব্যবসায়ী জানান, বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি না হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। এখন দেশি কাঁচা মরিচের উপর নির্ভর করতে হচ্ছে। দেশি মরিচের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। পাইকারী বাজারেই প্রতিকেজিতে একদিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ টাকা আর খুচরা বাজারে দাম বেড়েছে ৩০ টাকা। শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের পাইকারি দাম ছিল ১০৪ টাকা আর খুচরা ছিল থেকে ১১০ টাকা। আজ (শুক্রবার) সেই কাঁচা মরিচ পাইকারী ১২৪ টাকা দরে বিক্রয় হচ্ছে। আর খুচরা বিক্রয় হচ্ছে ১৪০ টাকা।  হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, কাঁচা মরিচ আমদানির জন্য বাংলাদেশের আইপি (ইমপোর্ট পারমিশন) গত ৬ মাস থেকে বন্ধ রয়েছে। আর একারণে গত ৬ মাস যাবৎ ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com