সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

Reading Time: < 1 minute

সাইফুল ইসলাম, হিলি দিনাজপুর:
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টায় পৌর শহরের ফকিরপাড়া (ধরন্দা) এলাকায় হিলি সীমান্তের ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারত অভ্যন্তরে কুন্ডুর চাতাল নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাহাবুল হোসেন (২৪) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার কাউন্সিলর শফিকুল ইসলাম (কেবলা)। তিনি বলেন, নিহত শাহাবুল ইসলাম পৌর শহরের ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তার বাবা স্থানীয় গোডাউনে নাইট গার্ড এর কাজ করে। আমার জানামতে সে খুব ভালো মানুষ। বিএসএফ এর গুলিতে তার ছেলে নিহতের ঘটনা শুনেছি কিন্তু লাশের কোন খবর এখনো পাইনি। বিজিবি’র বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে পরিবারের লোকজন।নিহতের লাশের অপেক্ষায় বাবা, মা-স্ত্রীসহ স্বজনরা অপেক্ষার প্রহর গুনছে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে লাশের বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের কোনো বৈঠক হয়নি।প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি ভারত অভ্যন্তরের, তাই এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com