বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কলকাতায় হবে জাইডাস ক্যাডিলার কোভিড টিকা ‘জাইকোভ-ডি’র ট্রায়াল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা

এবার কলকাতায় হবে জাইডাস ক্যাডিলার কোভিড টিকা ‘জাইকোভ-ডি’র ট্রায়াল। ১২-১৮ বছর বয়সিদের এই টিকার ট্রায়াল হবে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ হাসপাতালে। কলকাতা ছাড়াও দেশের অন্য শহরেও হবে ট্রায়াল।

হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। স্বেচ্ছাসেবক পাওয়া গেলেই দ্রুত শুরু করা হবে ট্রায়াল। ১২-১৮ বছর বয়সিরা এই ট্রায়ালে অংশ নিতে পারবে। কলকাতায় ট্রায়াল চালানো হবে ১০০ জনের উপর। দেশে মোট ১ হাজার ৫০০ জন শিশু ট্রায়ালে অংশ নেবে। এর জন্য অভিভাবকদের অনুমতির প্রয়োজন হবে।

জাইডাস ক্যাডিলা শীঘ্রই ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই-এর কাছ থেকে এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন পেতে আবেদন করতে পারে। ‘জাইকোভ-ডি’ হল ‘প্লাজমিড ডিএনএ’ টিকা। অনুমোদিত হলে ১২ বছর বা তার বেশি বয়সের শিশুদের জন্য এটি ভারতের প্রথম টিকা হতে পারে। যেহেতু সংস্থাটি এই বয়সিদের উপর আগে ট্রায়াল চালিয়েছে। জাইডাস দাবি করেছে, পরীক্ষামূলক প্রয়োগে তাদের তৈরি টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েনি। যা একটা সদর্থক বিষয়। তা ছাড়া এই টিকার আরও একটা সুবিধা হল যে এতে সূচ ফোটানোর কোনও প্রয়োজন পড়বে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com