মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

১৩ বছর পলাতক রামগড়ের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনীর সদর থানাধীন লস্করহাট এলাকা থেকে ১৩বছর পলাতক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল বশর(৪৫)কে গ্রেপ্তার করেছে।খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)এর দিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার, রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ, রামগড় থানা, ইন্সপেক্টর(তদন্ত), রামগড় থানার সার্বিক তত্বাবধানে (২৩সেপ্টেম্বর) রাত অনুমান আড়াইটার দিকে রামগড় থানার উপ-পরির্দশক এসআই(নিঃ)/মোঃ সামছুল আমিন, সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি আবুল বশর খাগড়াছড়ির রামগড় উপজেলার দক্ষিণ বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহম্মদের ছেলে।রামগড় থানা পুলিশ জানায়, সাজাসহ একাধিক পরোয়ানাভূক্ত আসামি আবুল বশর দীর্ঘ ১৩বছর ধরে পলাতক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে ৬মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তার বিরুদ্ধে একটি জিআর সাজা পরোয়ানা এবং দু’টি জিআর পরোয়ানাসহ মোট ৩টি পৃথক মামলার মূলতবী ছিলো।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com