বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

১৮৪কোটি টাকায় নির্মিত ৪২সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় দীর্ঘ প্রত্যাশিত ১৮৪কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি সেতু ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সোমবার(৭ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়িসহ দেশের ২৫টি জেলায় একযোগে ১০০টি সেতুর শুভ উদ্বোধনকালে
খাগড়াছড়িবাসীর সাথে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুগুলোর শুভ উদ্বোধন করেন। সেতুগুলো উদ্বোধন উপলক্ষে ব্যানার, পোস্টারে ছেয়ে যায়  খাগড়াছড়ি শহর। খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  তৈরী করে বিশাল মঞ্চ।
খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করা মঞ্চে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের নবনির্মিত শতাধিক সেতুর সাথে দীর্ঘ প্রত্যাশিত খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে ১৮৪কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪২টি সেতু উদ্বোধন করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এ উদ্বোধন অনুষ্ঠানে (গণভবনে) সভাপতিত্ব করেন। উদ্বোধন উপলক্ষে এসময় খাগড়াছড়িতে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com