বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

২০১৩ সালের মত আর যেন কেউ সহিংসতা না ঘটাতে পারে সেদিকে সজাগ থাকতে হবে-ডিআইজিপি,রংপুর রেঞ্জ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
রংপুর রেঞ্জের ডিআইজিপি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন- ১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়াটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনাদের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশ পুলিশ সাংবিধানিকভাবে আগের চেয়েও অনেক সক্ষমতা অর্জনক। করেছে । ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারীর মত আর যেন কেউ সহিংসতা না ঘটাতে পারে। এজন্য শান্তিপ্রিয় মানুষ তথা আপনাদের‌ সাথে আমরা থাকতে চাই। মাদক, আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ রুখতে আপনারা পুলিশের পাশে থাকবেন। একজন লোককে চাঁদে দেখা গেছে এ অযুহাতে এই বামনডাঙ্গায় আমাদের ৪ পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিআইজিপি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। শনিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে মাদক, জুয়া, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com