মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

৩৫ কেজি গাঁজা`সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ ইউপির মীরকান্দা পাড়া থেকে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।ময়মনসিংহ র‌্যাব – ১৪ এর অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অদ্য ২৮ অক্টোবর শনিবার রাত অনুমান ৩ টার সময় অধিনায়ক, র‍্যাব-১৪ ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পরানগঞ্জ ইউপির মীরকান্দা পাড়ায় অভিযান চালায়। অভিযানে মো. দুলাল এর বসতভিটার উত্তরমুখী টিনসেট ঘরে গাঁজা বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে দুটি বস্তা উদ্ধার করে। দুই বস্তায় ৩৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ছিল। সেই সাথে একটি মোবাইল ফোন জব্দ করে এবং মাদক ব্যবসায়ী মো. দুলাল (৪২) কে আটক করে। তার পিতার নাম – মো. আছমত, গ্রাম – মীরকান্দা পাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী গাজা বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ।উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com