সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

৫শ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন গণপূর্তের প্রধান প্রকৌশলী

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন গণপূর্ত
অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। শুক্রবার (১৫সেপ্টেম্বর) পাবনার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় মেডিকেল কলেজ চত্তরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট সকল প্রকৌশলীদের দিক নিদের্শনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খাইরুল ইসলাম। এছাড়াও গণপূর্ত রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিছবাহ উদ্দিন, গণপূর্ত পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, গণপূর্ত বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান, উপ-বিভাগীয়-১ প্রকৌশলী মোঃ মাসুদ রানা, উপ-বিভাগীয়-২ প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, উপ-বিভাগীয় ই/এম প্রকৌশলী মোঃ মারুফ হোসেন,সহকারী প্রকৌশলী ষ্টাফ অফিসার-১ এস এম রায়হানুল ইসলাম, সহকারী প্রকৌশলী ষ্টাফ অফিসার-২ মোঃ মেহেদী হাসানসহ গণপূর্ত বিভাগ পাবনার সকল কর্মকর্তা কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ ২৯ আগস্ট মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com