রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চালু হলো খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে শান্তি এসি বাস

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে নতুন এসি বাস সার্ভিস চালু করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহন)।  বুধবার(২১ সেপ্টেম্বর’২২) বিকেলে আনুষ্ঠানিক ভাবে লাল ফিতা কেটে ফুল সজ্জ্বিত নতুন এসিবাস সার্ভিস গাড়ী যাত্রা সুচনা করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপ(শান্তি পরিবহন) এর কার্যালয়ে সংগঠনের সভাপতি হাজী মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী মো. খলিলুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সংগঠনের উপদেষ্টা ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান হাজী মো. শানে আলম।  এ সময় উপস্থিত ছিলেন, শান্তি পরিবহণের উপদেষ্টা আলহাজ মো. জাহেদুল আলম, উপদেষ্টা মৃদুল কান্তি বড়ুয়া, হাজী মো. খোরশেদ আলম, বাবুল নাগ, সংগঠনের অফিস সহকারী সুমন চন্দ্র নাথসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সকল আগত অতিথিদের নিয়ে এসি গাড়ীটি শাপলা চত্বর হয়ে জিরো মাইল ঘুরে শান্তি পরিবহণের কার্যালয়ের সামনে এসে  ভ্রমণ সমাপ্তি হয়। উল্লেখ্য, ভাড়া হিসেবে যাত্রীদের গুনতে হবে ৩’শ ৬০ টাকা। প্রতিদিন সকাল ৭টা এবং বিকাল ৫টায় উভয়দিক থেকে এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস দু’টি নিয়মিত চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com