রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

ধুনটে দীর্ঘ দশ বছর পর আওয়ামীলীগের নবকমিটিকে ফুলেল শুভেচছায় বরণের পালা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়ার ধুনটে দীর্ঘ দশ বছর পর আওয়ামীলীগের নতুন কমিটিকে বরণ করে নিতে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনিসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানালেন পৌর আওয়ামী লীগ।
ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম। পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খাঁন প্রভাষক ফরিদুল ইসলাম, সদস্য মোজাফফর হোসেন।পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারের তত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি গোলাম সোবহান,কুদরত ই খুদা জুয়েল, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীল নাহার, মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com