মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

মা‌টিরাঙ্গায় ৩শ্রমি‌কের উপর ইউ‌পি‌ডিএফ’র হামলা বিজিবি টহল জোরদার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার মা‌টিরাঙ্গার তবলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ড ‌মোল্লা বাজার হা‌জিপাড়া এলাকায় ৩শ্রমি‌কের উপর হামলা চালিয়েছে ইউ‌পি‌ডিএফ। বুধবার (১৪ জুন) সকাল ১১টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। ভুক্ত‌ভো‌গী ৩শ্রমিক হ‌লেন-স্থানীয় রেজু মিয়ার ছে‌লে মো. ইকবাল হোসেন (৪০), মো. কামাল হোসেনের ছে‌লে মো. রবিন হোসেন (২২) ও আলী আকবরের ছে‌লে মো. আব্দুল মহিন (ভিডিপি সদস্য)। স্থানীয় ইউ‌পি সদস‌্য শ‌হিদুল ইসলাম জানান, সকাল আনুমা‌নিক সা‌ড়ে ১০টার দি‌কে ভুক্ত‌ভো‌গীরা নিজ আম বাগা‌নে আম পাড়‌তে গে‌লে ইউ‌পি‌ডিএফ এর সন্ত্রাসীরা তা‌দের উপর আক‌স্মিক হামলা ক‌রে। এতে তা‌দের শরীরের বিভিন্ন স্থানে কে‌টে যায়। তাদের চিৎকা‌রে আশপাশের লোকজন ছু‌টে এলে ইউ‌পি‌ডিএফ এর সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত‌দের উদ্ধার ক‌রে যা‌মি‌নীপাড়া জোন (২৩‌বি‌জি‌বি) এর এমআই রুমে(চি‌কিৎসা কেন্দ্র) নিয়ে যায়। যা‌মিনীপাড়া জোন সূ‌ত্রে জানা যায়, জোন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের নির্দেশনা অনুযায়ী জোনের মেডিকেল অফিসার এবং মেডিকেল সহকারীদের সমন্বয়ে আহত ৩জন বাঙালি শ্রমিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার পর পরই জোন সদর ও ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্পের সমন্বয়ে জেসিও’র নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার দায় অস্বীকার করে বলেন, ইউপিডিএফ এ ধরনের কোন ঘটনার সাথে সম্পৃক্ত নয়। অন্য কোন সংগঠন নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ঘটনা ঘটিয়ে তার দায় ইউপিডিএফের উপর চাপানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com