সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নওগাঁয় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪

নওগাঁয় বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ:
নওগাঁ জেলার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৩ ডিসেম্বর,মঙ্গলবার দুপুরে ১৪ বিজিবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক দুই কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে করে ১৩০ বোতল ভারতীয় ফায়ারডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০২টি পুরাতন মোটরসাইকেল, ০৪টি মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ডসহ চারজন চোরাকারবারী আটক করেন।
আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাট আমলা গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ ফিরোজ হোসেন(৩৮), চকমুলী গ্রামের তজিম উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার হোসেন(৩৫), চক নন্দল গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে শ্রী পাউলুস হাসদা(২৭) এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদা (২৫) পিতা-সরকার হাসদা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা করা হয়েছে । মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার টাকা।
নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com