শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

ধুনটে সাংবাদিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মডেল প্রেসক্লাবের প্রতিবাদ সভা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া ধুনটে ডিবিসি নিউজের সাংবাদিক আব্দুল বারির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বুধবার (০৮জুন) সন্ধ্যায় ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন ও সাধারণ সম্পাদক ও প্রভাষক সাংবাদিক জিয়াউল হকের স্বাক্ষরিত এক প্রতিবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এছাড়া অন্য বিবৃতিদাতারা হলেন, ধুনট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক সাংবাদিক এসএম ফজলে রাব্বি শুভ, দপ্তর সম্পাদক শাওন ইসলাম সুমন, সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান, কার্য নির্বাহী সদস্য সাংবাদিক হেলাল উদ্দিন সরকার, প্রভাষক মোকছেদুল ফারুক, জুয়েল আহমেদ, গোবিন্দ রায়, সৌরভ ইসলাম, তামিম ইসলাম ও রিকো মাহমুদ।
উল্লেখ্য যে, রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে ওই সাংবাদিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত সাংবাদিক আব্দুল বারির গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে। সে রাজধানীর মহাখালীতে ব্যাচেলর হিসেবে থাকত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com