বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রংপুরে বাণিজ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দেশে ভোজ্য তেলের দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে চড়া দামে বিক্রি করছেন। কারসাজি করা এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। কাউকেই ছাড় দেয়া হবে না।
গতকাল শুক্রবার সকালে রংপুরে দুই দিনের সফরে এসে সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম ও দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি আমাদের সহ্য করতে হবে।
বৈশ্বিক মন্দা মোকাবিলা নিয়ে তিনি বলেন, মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দেশে এক ইঞ্চিও জমি যেন খালি পড়ে না থাকে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকাবিলা করা হবে। এ ছাড়া যেসব খাতে সরকারি খরচ কমানো যায়, সরকার সেটি করছে। তবে বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এ বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।
এসময় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com