বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির

গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির

Reading Time: < 1 minute

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা সেন্ট্রাল ছাত্রনেতা, বিএনপির দুর্দিনের রাজপথের ত্যাগী নেতা মোঃ ইখতিয়ার রহমান কবির গলাচিপা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

ইতোমধ্যে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শুনছেন। তিনি জানান, জনগণের পাশে থেকে আগামী পাঁচ বছরে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত গলাচিপা পৌরসভা গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

এ বিষয়ে মোঃ ইখতিয়ার রহমান কবির বলেন, “আমি ভোট কিনতে আসিনি। আমি এসেছি গলাচিপাকে অপরাধের ছায়া থেকে বের করে মর্যাদার আসনে বসাতে। জনগণের দোয়া ও সমর্থন পেলে প্রথম ১০০ দিনের মধ্যেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করব। পাঁচ বছরের মধ্যে একটি নিরাপদ, আধুনিক ও সম্মানিত গলাচিপা পৌরসভা গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করাই হবে তার অগ্রাধিকার। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই ঘোষণাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। মোঃ নাসির উদ্দিন গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি,

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com