শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

আগামী দিন প্রযুক্তি নির্ভর -পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে এলাকার মানুষের দাবি ছিলো বিদ্যুৎ, রাস্তা, প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং মহেশচন্দ্রপুর নদীর উপর সেতু নির্মাণ করা। সে দাবিগুলো আজ পূরন হয়েছে। ঈদের দিন মহেশচন্দ্রপুরে খেয়া পারাপারের সময় নৌকা ডুবি ঘটনা শোনার পর আমি বাবার জিয়ারত শেষে ছুটে এসেছিলাম। মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। সেদিনই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ তা বাস্তবায়নের পথে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। প্রতিমন্ত্রী পলক বলেন, আমরা প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করি। বিগত দিনের জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। ভোটের পর তাদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। বারবার প্রতারিত করেছে। জনগনকে সেবা দেয়নি। উন্নয়ন করেনি। ১টি কম্বলও মানুষ পায়নি। অথচ করোনা আর বন্যার সময়ও আমি আপনাদের পাশে ছিলাম। ২০১৭ সালের বন্যায় ২৭ টি আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা করেছি। তাদের কুরবানীর ব্যবস্থা করেছিলাম। আওয়ামী লীগ জনগনের কল্যাণে রাজনীতি করে। আগামী দিন প্রযুক্তি নির্ভর হয়ে দেশ চলবে। জুনাইদ আহমেদ পলক বলেন, ৫২ বছরে আত্রাই নদীতে ১টি ব্রীজ ছিলো। অথচ আমরা মাত্র ১৩ বছরে ৫টি বড় ব্রীজ উপহার দিয়েছি। শৈলমারী, সিধাখালী, জোড়মল্লিকা, বিলদহর, কালিনগরে ব্রীজ হয়েছে। মহেশচন্দ্রপুর এবং নিংগইনে ব্রীজ নির্মাণাধীন। চলনবিলের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার শতাধিক ব্রীজ, সেতু কালভার্ট উপহার দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর এলজিইডি প্রকৌশলী শহিদুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনসহ ঠিকাদার, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। রবিবার প্রতিমন্ত্রী সিংড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার, পাঠাগার উদ্বোধন, সিংড়া, গুরুদাসপুর-চাটমোহর রাস্তার কাজের উদ্বোধন, মহেশচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন ও মহেশচন্দ্রপুর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন, বলিয়াবাড়ি ব্রীজসহ প্রায় ৭০ কোটি টাকার কাজের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com