মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ে

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে থাকা সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। এবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তাকে আসামি করে মামলা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর নির্দেশে বোয়ালিয়া থানা শনিবার (২ মে) রাতে মামলাটি রুজু করে। এর আগে ওই ছাত্রী গত ২৭ এপ্রিল ট্রাইব্যুনালে পিটিশন মামলা (নম্বর-২৯/২০২৬) দায়ের করেন।
বাদীর অভিযোগ ও জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনালকে অগ্রগতি জানাতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। পরে শনিবার রাত ৮টার দিকে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খ-কালীন শিক্ষক গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। এর আগে গত ৩ মার্চ আরেক নারী বাদী হয়ে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১০ ধারায় প্রথম মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২০ এপ্রিল জামিন আবেদন করতে গেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com