বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

Reading Time: < 1 minute

আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল :

জনগণের ভালো থাকা মানে সরকার ভালো থাকা, জনগণের কোনো ক্ষতি হবে এমন কোন কাজ সরকার করবেনা। সরকারের কাজ সব সময় জনগণের উন্নয়ন করা। তাই সরকার চায় জনগণ সব সময় ভালো থাকুক। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যে পুরণ করতে শুরু করেছে। সরকার ক্ষমতা গ্রহণ করার ২মাস পার হয়েছে। বিদ্যুৎ ঘাটতি পুরণ করতে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফোয়েল লোডের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হলে আর এমন ঘাটতি থাকবে না।  মধুপুর  উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে শুক্রবার(১লা মে) বিকেলে মধুপুর বাসস্ট্যান্ডে  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা  অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এ সব কথা বলেন।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সুরুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ,উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া প্রমূখ। এ সময়  উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক,  পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন মূসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। সন্ধার পর শ্রমিক দলের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com