মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই -পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ৫০ বছর আগে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে যে চিন্তা করেছিলেন তার হত্যার পর ঘাতকরা সেই চিন্তা আর করেনি। তারা ভাগ-বাটোয়ারা আর জনগণের টাকা আত্মসাৎ এর মধ্যে নিমজ্জিত ছিল। বঙ্গবন্ধু হত্যার পর থমকে যাওয়া বাংলাদেশে আবারো বঙ্গবন্ধুর স্বপ্ন গড়তে কাজ করছে সরকার। স্বাস্থ্য সেবাসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করছেন শেখ হাসিনা। তিনি বলেন, চলনবিলের মানুষের ভাগ্য উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি, আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। তিনি শুক্রবার সকালে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় আল বাসার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সালমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতা ও মক্কা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিন হ্যাপি ৪ হাজার রোগীকে চক্ষু সেবা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে অপারেশন, চশমা, চোখের ড্রপসহ ঔষধ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com