বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসেই অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে আকাশ নামের এক যুবকের বিরুদ্ধে।

Reading Time: < 1 minute

নাজমুল হোসাইন, কিশোরগঞ্জ, নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসেই অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে আকাশ নামের এক যুবকের বিরুদ্ধে। এক সময় অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করা এই যুবক এখন ভিসা প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
বুধবার (২৯ এপ্রিল) সকালে তার প্রতারণামূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেটিজেন ও স্থানীয়রা।
অভিযুক্ত আকাশ কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদপাড়া এলাকার ফেরদৌস আলমের ছেলে।
স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায়, নীলফামারীতে একটি সংঘবদ্ধ ভিসা প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে। পরে জাল ভিসা ও কাগজপত্র দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আকাশ নিজ বাড়িতে একটি অফিসের মতো পরিবেশ তৈরি করে ভিডিও ধারণ করছেন। সেখানে তিনি অল্প টাকায় অস্ট্রেলিয়া নেওয়ার আশ্বাস দিচ্ছেন এবং দাবি করছেন, একটি ভিসায় তিনি সাত মাস ধরে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ভিডিওতে আরও বলা হয়, তার সঙ্গে যোগাযোগ করলে অন্যদেরও অস্ট্রেলিয়া পাঠানো সম্ভব।
স্থানীয়রা জানান, আগে দিনমজুর হিসেবে কাজ করলেও বর্তমানে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন আকাশ। তার এই প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে অভিযুক্ত আকাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com