মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায়  ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ গ্লুকোজ জেলি ৬০০ লিটার,সরবিটল ৫০ লিটার, গ্লিসারিন ২০০ লিটার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ৩,১৫,০০০/-(তিন লক্ষ্য পনেরো হাজার টাকা)।
রবিবার ২৬ এপ্রিল (বিকাল ২ টা থেকে ৪ টা ঘটিকা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার সরদারপাড়ায়; উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনার স্থলে অভিযুক্ত কেউকে না পাওয়ায় কোন কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়নি।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান,উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com