সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আলোচনা ও মতবিনিময় সভা

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা :
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পঁচা বাসি ও রং মিশ্রিত খাবার বিক্রয় না করা, দোকান হোটেলের সামনে খোলা জায়গায় রাস্তার পাশের্^ অস্বাস্থ্যকর পরিবেশে পশরা সাজিয়ে বাহারী রকম ইফতার সামগ্রী বিক্রয় না করার জন্যে হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবার প্রস্তুতকারী ও হোটেল মালিক ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিক, গোয়েন্দা শাখা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিতে এ সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজির, এনএসআই সহকারী পরিচালক লুৎফুল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী, চেম্বার এর পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান, রুহুল আমিন বিশ্বাস রানা, উত্তম কুমার কুন্ডু, মাসুদুর রহমান মিন্টুসহ হোটেল মালিক ও ব্যবসায়ীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com