বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর পশ্চিমাঞ্চলে উন্নয়নের গতি- আবু মাসুমের নেতৃত্বে নতুন দিগন্ত টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার রায় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার আগামী শনিবার রাজশাহী যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের ইরানিরা আনন্দ প্রকাশ আর ইসরায়েলিরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে

ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া জাপানে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

Reading Time: < 1 minute

জাপানে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ অভিযোগ করেছে জাপানের পিএমও (প্রাইম মিনিস্টারস অফিস) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করা পোস্টে তাঁরা লিখেছে,  উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) উৎক্ষেপণ করেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উত্তর কোরিয়ার দিক থেকে জাপানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জাপানে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

সিউলের (দক্ষিণ কোরিয়া) জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং (উত্তর কোরিয়া) প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি বিবৃতি শেয়ার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে (জিএমটি ০৪:৩৪) ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে নিক্ষেপ করা হয় প্রতিবেদনে আরও উল্লেখ আছে যে, জাপান ধারণা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার (৫০ মাইল) উচ্চতায় উঠেছিল এবং প্রায় ৩৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে গিয়ে পড়েছে, যা টোকিও’র এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে।

তবে এখনও পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্রের কারণে আশেপাশে থাকা কোনো বিমান বা জাহাজের কোনোরুপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com