বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

কয়রায় সাংবাদিক সম্রাটের নামে মিথ্যা জিডি দায়েরের অভিযোগ 

Reading Time: < 1 minute

মোঃ ইকবাল হোসাইন, কয়রা খুলনা :
খুলনার কয়রা রিপোটার্স ইউনিটির সভাপতির নামে কয়রা থানায় মিথ্যা জিডি (সাধারণ ডায়েরি) দায়েরের অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। তিনি উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে বীর মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানী (৭০)।  জানা গেছে, গত ২০ অক্টোবর সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকের অজ্ঞাতে ভিডিও ধারণ চাঁদা দাবি করেন ওই মুক্তিযোদ্ধার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন। ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয় মাদকাসক্ত শরীফ। এতে সম্রাট কয়রা থানায় জিডি করেন। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শরীফ কর্তৃক সম্রাটকে ফাঁসানোর অডিও ভাইরাল হলে শনিবার (৬ নভেম্বর) শরীফের বাবা সাংবাদিক সম্রাটের বিরুদ্ধে অভিযোগ এনে কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন।
এবিষয়ে সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট বলেন, ওই মুক্তিযোদ্ধাকে আমি চিনি না। বরং উনার সন্তান শরীফ অহিদুজ্জামান মিলন আমাকে ব্ল্যাক মেইল করে চাঁদা দাবি করে। এতে আমি জিডি করলে তার স্ত্রীসহ বিভিন্ন মহল থেকে হুমকি দিচ্ছে। আমার নামে দায়েরকৃত জিডি’র সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। বাদী মুক্তিযোদ্ধা এস.এম গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর টি বন্ধ পাওয়া যায়।
জিডি তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, সুষ্ঠু তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কয়রা রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ  ওবায়দুল কবির সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জিডি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com