রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

করোনায় ইবির আরেক শিক্ষকের মৃত্যু

Reading Time: < 1 minute

এম বি রিয়াদ, ইবি প্রতিনিধি-
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। সোমবার (২৬ জুলাই) দিনগত রাত ১টার দিকে তাুর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে বিভাগীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত ইবির ৩জন শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
সূত্র জানায়, অধ্যাপক আকরাম হোসেন মজুমদার বিশ্ববিদ্যালয়ের আবাসিকে অবস্থানকালে তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে বাসায় চিকিৎসা গ্রহণ করেন। পরে চিকিৎসার জন্য গত ১৫ জুলাই সপরিবারে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন আইসিইউতে চিকিৎসা গ্রহণের পর পরিস্থিতির অবনতি ঘটলে গত ২৫ জুলাই (রবিববার) সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
সোমবার (২৬ জুলাই) তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ঢাকাস্থ ইবি রেস্ট হাউজে ওঠেন। পরে ওদিনই দিনগত রাত ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, প্রো-ভিসি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, আইন অনুষদ, জিয়া পরিষদ ও ইবিসাস সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনগুলো। এর আগে ড. আকরাম হোসেন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com