শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

করোনায় রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু শীর্ষে রাজশাহী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাতজন ও করোনা উপসর্গে ছয়জন মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা।
এরআগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে আবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহী জেলার ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও নওগাঁর তিনজন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন।’
রামেক হাসপাতাল পরিচালক জানান, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৮৯ জন ও উপসর্গ নিয়ে ২৩৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪২৫ জন।’
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৬৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৮ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮৭ শতাংশ।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com