বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

কিশোরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ২৫টি পরিবারের ৮৩টি বসতঘর

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি পরিবারের ৮৩টি বসতঘর, ৫টি গরু,১৪টি ছাগল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারগুলো জানায়।বুধবার রাত ৩টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর তেলী পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সরেজমিনে স্থানীয়রা জানায়,রাত ৩টার দিকে ওই গ্রামের লতিবার রহমানের গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় দাউ দাউ করে জ্বলে উঠা আগুনের ভয়াবহতা মূহূর্তের মধ্যে পাশের বসতবাড়িতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ রূপ নেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই সময় আগুন-আগুন শোরগোল শুনে পরিবারের ঘুমন্ত লোকজন দ্রুতগতিতে ঘর থেকে বেড়িয়ে প্রাণে বেঁচে গেলেও ২৫টি পরিবারের ৮৩টি ঘর ও ঘরের রক্ষিত ধান,চাল,আসবাবপত্রসহ লতিবারের গচ্ছিত ৭লাখ টাকা, ৬ভরি স্বর্ণ, ৩টি গরু,১টি ছাগল, পাশের বাড়ির ফজলে রহমানের ২টি গরু,যাদু মিয়ার ১৩টি ছাগল পুড়ে ছাই হয়ে যায় সে সাথে অন্যান্য পরিবারগুলোর এনজিও থেকে ঋণ নেয়া ৩০ থেকে ৪০হাজার টাকা করে পুড়ে যায়। এতে গায়ের পরিধান ছাড়া সর্বস্ব হারিয়ে পরিবারগুলো সর্বশান্ত হয়ে পড়েছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক মন্ডল আগুনের পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com