বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া:
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় কুষ্টিয়া শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: এএফএম আমিনুল হক রতন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের ১ নং সাংগাঠনিক সম্পাদক এ্যাড. নিজাম উদ্দিন।
প্রধান অতিথি আজগর আলী তার বক্তব্যে বলেন মানবতা জাগ্রত করায় মানবাধিকার। নারি বা পুরুষ নয় আমরা সবাই মানুষ। তিনি বলেন আসুন আজ থেকে আমরা মিথ্যা বলবো না, খারাপ কাজ করবো না। সবাই একসাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো তাহলেই দেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে জনগণের উন্নয়ন হবে।
বিশেষ আলোচক  এ্যাড. নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের সার্টিফিকেটে পিতার সাথে মাতার নামসহ মায়েদের সকল অধিকার নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু কণ্য মানবতার ধারক বাহক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মানবাধিকার প্রতিষ্ঠায় নিয়মিত কাজ করে যাচ্ছেন আপনাদের সহযোগিতা পেলে মানবাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে আরো কাজ করতে পারবেন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি তোছিকুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড.আব্দুর রশিদ রানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যোতি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক রোটারিয়ান সৈয়দা হাবিবা, এজিপি এ্যাড. নাজমুন নাহার, নিকুসিমাজ এর পরিচালক এ্যাড. সালমা সুলতানা, সমাজকর্মী তাজনিহার বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com